রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৫

গতকাল (৭ জুন) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ২৪ ঘণ্টার মাদক বিরোধী অভিযানে ২৫ জনকে আটক করেছে।

জানা গেছে, রাজশাহীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১৩ জন, শাহমখদুম থানা-৪ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে। যার মধ্যে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৭ গ্রেফতার করা হয়। 

এবং মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা, ১৩ গ্রাম হেরোইন, ৭ বোতল ফেন্সিডিল ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছেন পুলিশ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button