এক লাবনীতেই দুর্গাপুরের কৃষিতে নানা বিতর্ক- দুদকে অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:
কৃষকের ফসলি জমির জন্য সরকারি বরাদ্দ, অথচ সেই সার যাচ্ছে মাছ চাষের পুকুরে! কোথাও আবার জেলার বাইরে বিক্রির অভিযোগ। প্রয়োজনের সময় ডিলারের দোকানে সার না পেয়ে কালোবাজার থেকে চড়া দামে সার কিনতে হচ্ছে কৃষকদের। অন্যদিকে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দেওয়া সরকারি কৃষি প্রণোদনাও প্রকৃত চাষিদের পরিবর্তে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রভাবশালীদের হাতে তুলে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে বিতর্কিত কৃষি কর্মকর্তা লাবনীর বিরুদ্ধে। রাজশাহীর দুর্গাপুরে উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবণী যোগদানের পর সার বিতরণ ও কৃষি উপকরণ ব্যবস্থাপনা নিয়ে এমন নানা অভিযোগে ক্ষোভ বাড়ছে কৃষকদের মধ্যে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, কৃষিকাজের জন্য সরকারি বরাদ্দে সরবরাহ করা সার একশ্রেণির ডিলার জেলার বাইরে বিক্রি করছেন। আবার মাছ চাষের পুকুরে প্রয়োগের জন্যও এসব সার বিক্রি করা হচ্ছে। ফলে ফসলের জমিতে ব্যবহারের জন্য বরাদ্দ করা সার কৃষকের হাতে না পৌঁছে অন্য খাতে চলে যাচ্ছে। অথচ মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে সার কিনতে গিয়ে ডিলারের দোকানে ঘুরেও প্রয়োজনীয় সার পাচ্ছেন না কৃষকেরা।একজন ক্ষুব্ধ কৃষক বলেন, “আমরা জমিতে ফসল ফলানোর জন্য সারের অপেক্ষায় থাকি। ডিলারের কাছে গেলে সার নেই বলে ফিরিয়ে দেওয়া হয়। পরে বাধ্য হয়ে কালোবাজার থেকে বেশি দামে কিনতে হয়। অথচ কৃষকের জন্য বরাদ্দ করা সার যদি মাছের পুকুরে চলে যায়, তাহলে আমরা চাষাবাদ করব কীভাবে।
আরেক কৃষকের অভিযোগ সরকার কৃষকদের জন্য সার বরাদ্দ দেয়, কিন্তু সেই সার আমরা সময়মতো পাই না। বেশি দামে সার কিনে ফসল উৎপাদন করতে গিয়ে খরচ বেড়ে যাচ্ছে। ফসলের দাম ঠিকমতো না পেলে আমাদের লোকসান গুনতে হবে। এসব দেখার দায়িত্ব যাঁদের, তাঁরা কী করছেন।সার বিতরণের পাশাপাশি কৃষি প্রণোদনা নিয়েও উঠেছে প্রশ্ন। সরকারি প্রণোদনার বীজ ও সার মূলত ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে প্রকৃত ফসলচাষি, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের দেওয়ার কথা। কিন্তু অভিযোগ রয়েছে, দুর্গাপুরে প্রকৃত চাষিদের বাদ দিয়ে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রভাবশালীদের প্রণোদনার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। এতে জমিতে ফসল উৎপাদন করেন এমন অনেক কৃষক সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।
কৃষকদের প্রশ্ন, ফসলের মাঠের জন্য বরাদ্দ করা সার যদি মাছের পুকুরে যায়, জেলার বাইরে বিক্রি হয়, আর কৃষি প্রণোদনা যদি প্রকৃত চাষিদের পরিবর্তে অন্যদের হাতে পৌঁছায়, তাহলে সরকারি কৃষি সহায়তার সুফল ভোগ করছেন কারা?এ পরিস্থিতিতে দুর্গাপুরের সার ডিলারদের বরাদ্দ, মজুত ও বিক্রির হিসাব প্রকাশ, গুদাম পরিদর্শন, জেলার বাইরে সার বিক্রির অভিযোগ তদন্ত এবং মাছ চাষের পুকুরে কৃষি বরাদ্দের সার বিক্রির বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন কৃষকেরা। একই সঙ্গে কৃষি প্রণোদনার উপকারভোগীদের তালিকা যাচাই করে প্রকৃত ফসলচাষিদের সহায়তা নিশ্চিত করার দাবি উঠেছে।
কৃষকদের অভিযোগের উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবণীর মোটা অংকের লেনদেনের বিনিময়ে ডিলারদের সাথে যোগসাজশে এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন। এ ছাড়াও কৃষি কাজে ব্যবহৃত সরঞ্জামাদি টেন্ডার নিয়ে রাজশাহী ৫ আসনের সংসদের নাতির দিকে তীর ছুড়েছেন সু চতুর ছাত্রলীগের এই কৃষি কর্মকর্তা। অভিযোগ উঠেছে সম্প্রতিক সময়ে দেশের অরাজকতা সৃষ্টিতে মোটা অংকের ডোনেশন দিচ্ছেন ছাত্রলীগের এই কৃষি কর্মকর্তা। সূত্র বলছে দুই সপ্তাহের তার বিভিন্ন মাধ্যমে লেনদেন অনুসন্ধান করলেই এর সত্যতা মিলবে।
অপরদিকে কৃষি কর্মকর্তা লাবনীর নানা অনিয়ম দুর্নীতি এবং হুমকি ধামকির বিষয় নিয়ে রাজশাহীর আদালতে মামলা চালু হয়েছে বলে নিশ্চিত করেছেন একটি বিশ্বস্ত সূত্র। চ ল বে >



