NEWNewsআন্তর্জাতিকটপ নিউজবিভাগহীনমুহুর্তের খবররাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

রাজশাহীর সাংবাদিক ইমদাদুল হক পুরস্কিত

নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর সাংবাদিকতায় আবারো সুনাম কুড়ালো রাজশাহী মডেল প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি আনন্দ টেলিভিশনের প্রতিনিধি ইমদাদুল হক। শুক্রবার সন্ধ্যায় দেশের অন্যতম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আনন্দ টেলিভিশন পরিবার ২০২৬ আনন্দ উৎসব বরণ অনুষ্টানে পর্যটক নগরী কক্সবাজারে এক আয়োজনের মধ্য দিয় সম্মাননা ক্রেশ দিয়ে পুরুস্কিত করেন সাংবাদিক ইমদাদুল হক কে

জানা যায় সাংবাদিক ইমদাদুল হক রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতির পাশাপাশি জাতীয় দৈনিক আওয়ার বাংলাদেশ পত্রিকার বিশেষ প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও মাদকবিরোধী সংগঠন ২১ এর সভাপতির দায়িত্ব পালন করছেন। জানাযায় রাজশাহী মডেল প্রেসক্লাব ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়ার পর থেকে তিনি প্রতিষ্ঠাতা ও দুইবার নির্বাচিত সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন শেষে বিপুল ভোটে রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হন।

ইমদাদুল হক সাংবাদিক বান্ধব,ও সমাজ সেবা মুলক কাজের সাথে জড়িয়ে থাকার ঘটনা রাজশাহী জুড়ে পুর্বে থেকেই আলোচনায় ভাসছে।মডেল প্রেসক্লাব থেকে শীতে শীতার্ত মানুষের পাশে গরম কাপড় নিয়ে পাশে দাঁড়ানো, পথচারীদের মাঝে খাবার বিতরণ, ইফতারি বিতরণ, সাংবাদিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ, ঈদে মাংস বিতরণ সহ নানা সমাজ সেবা মুলক কাজে উঠে আসে সাংবাদিক ইমদাদুল হকের নাম।

সাংবাদিক ইমদাদুল হক তার নিজের অনুভূতি জানান, রাজশাহী মডেল প্রেসক্লাব থেকে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি, এবং আজকের টিভি চ্যানেলের পুরস্কার, সবই আল্লাহর ইচ্ছে এবং আমাদের প্রেসক্লাবের সকল সহযোদ্ধাদের পরিশ্রমের ফল। তারা আমাকে বিভিন্নভাবে সহায়তা করে থাকেন। বিশেষ করে রাজশাহী মডেল প্রেসক্লাবের সদস্যদের মধ্যে কোন অহংকার নেই। তারা সকলেই সাংগঠনিক। বিশেষ করে দুই একজনের নাম না বললেই নয়, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোমিন ওয়াহিদ হিরো শুরু থেকেই নানাভাবে প্রেসক্লাবকে সন্তানের মত আগলে রেখেছেন, তার দক্ষতা এবং পরিশ্রম রাজশাহীর পরিচ্ছন্ন সাংবাদিকদের সত্যিই আরো উজ্জ্বল আলো দেখিয়েছেন। একজন অহংকার বিহীন সাধারণ সম্পাদক এগিয়ে দিয়েছেন রাজশাহী মডেল প্রেসক্লাব কে।

সাংবাদিক ইমদাদুল হক আরো বলেন ক্যামেরার পেছনে থাকা রোদ্র খরায় হাড়ভাঙ্গা পরিশ্রম করা সদস্য নুরজামাল ইসলাম ফায়সাল আহম্মেদ রাতুল,সোহাগ আলী,নাফিস,বাবর মোল্লা,ইসমাইল,মোফাজ্জল, শাহিন,মমিন,রাজু,হামিদ এমন অসংখ্য নাম রয়েছে মডেল প্রেসক্লাবের পেছনে। সকল কিছুর জন্য সকলের দোয়া চান মডেল প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হক।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button