NEWNewsগোদাগাড়ীটপ নিউজতানোরমুহুর্তের খবররাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

রাজশাহী জেলা পুলিশের সাফল্য-আলোচিত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ

“রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ কর্তৃক চাঞ্চল্যকর হত্যা মামলা কিশোর অটোচালক সিহাব রানা (১৬) হত্যার রহস্য উদ্ঘাটন, হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ ০৪ জন আসামি গ্রেফতার করেছে পুলিশ। কিশোর অটোচালক সিহাব রানা (১৬) গত ২৭ অক্টোবর ২০২৬ একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। একই তারিখ রাত ০৮.০০ ঘটিকায় অভিযুক্ত মোঃ হাবিবুল বাসার শিমুল ভিকটিম সিহাব রানার অটোরিকশাটি ২০০ টাকা ভাড়ায় দিগ্রামের উদ্দেশ্যে রওনা করে; পূর্বপরিকল্পনা মোতাবেক অটোরিকশাটি গোদাগাড়ী থানাধীন মোহনপুর ইউনিয়নের কলিপুর গ্রামে গোদাগাড়ী-আমনুরা সড়কের পশ্চিম পাশে পৌঁছালে অভিযুক্ত মোঃ হাবিবুল বাসার শিমুল পিছন দিক থেকে ভিকটিম সিহাব রানার মাথায় লোহার হাতুড়ি দিয়ে পরপর দুটি আঘাত করে।

ভিকটিম সিহাব রানার মৃত্যু নিশ্চিত করে তাকে রাস্তার পাশের ধানক্ষেতে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে অভিযুক্ত মোঃ হাবিবুল বাসার শিমুল ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে এ সংক্রান্তে ভিকটিম সিহাবের পরিবার তাকে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেন। তার কোনো সন্ধান না পাওয়ায় ভিকটিমের পিতা মোঃ সোহেল রানা গত ২৮ অক্টোবর ছেলের নিখোঁজ সংক্রান্তে গোদাগাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে গত ৩১ অক্টোবর ২০২৬ খ্রি. সকাল আনুমানিক ৮ টার দিকে গোদাগাড়ী থানাধীন মোহনপুর ইউনিয়নের কলিপুর গ্রামে গোদাগাড়ী-আমনুরা সড়কের পশ্চিম পাশে একটি ধানক্ষেত থেকে পুলিশ ভিকটিম সিহাব রানার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেন।

এ ঘটনায় নিহতের পিতা মোঃ সোহেল রানা বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানার এফআইআর নং-০১, তারিখ-০১ নভেম্বর জিআর নং-৩৪৫; ধারা-৩০২/৩৭৯/২০১/৩৪, পেনাল কোড, ১৮৬০ দায়ের করেন। যার পরিপ্রেক্ষিতে রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মামুন অর রশিদ এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এবং সহকারী পুলিশ সুপার মোঃ সামসুল আলম, গোদাগাড়ী সার্কেল, অফিসার ইনচার্জ মোঃ সুজন মিঞা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাজ্জাক হোসেনের নেতৃত্বে গোদাগাড়ী মডেল থানার চৌকস দল তথ্যপ্রযুক্তি ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১২ নভেম্বর . সন্ধ্যা ৭ ঘটিকায় অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন জয়নগর মীরপাড়া এলাকার একটি অটোগ্যারেজ থেকে কিশোর অটোচালক সিহাব রানা হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ ০৪ জন আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত অভিযুক্ত ১। মোঃ হাবিবুল বাসার শিমুল রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানাধীন লস্করহাটী গ্রামের মোঃ ইব্রাহিম আলীর পুত্র ২। মোসাঃ জোহুরা বেগম, একই জেলার গোদাগাড়ী মডেল থানাধীন লস্করহাটী গ্রামের মোঃ ইব্রাহিম আলীর স্ত্রী ৩। মোঃ সুজন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন জয়নগর মীরপাড়া গ্রামের মৃত রমজান আলীর বিশ্বাসের পুত্র এবং ৪। মোঃ আঃ হালিম চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বাগানপাড়া গ্রামের মোঃ মতিউর রহমানের পুত্র।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button