রাজশাহীরাজশাহী সংবাদ

পুঠিয়ায় বি আর টিসির ধাক্কায় ডাব ব্যবসায়ী নিহত

মনিরুল ইসলামঃ

রাজশাহীর পুঠিয়ার বেলপুকুর থানাধীন আর এম পি এর বেলপুকুর বাজারে নিয়ন্ত্রণ হরিয়ে নিহত ১, আহত ৩।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বেলপুকুরে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সদস্য মো সেতুর সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা (মেট্রৌ-ব ১৫-৫৯৫৩) বি আর টিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথে চলমান একজন ডাব বিক্রেতাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। মৃত ডাব বিক্রেতা, চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের মৃত মকসেদ আলীর ছেলে আনারুল (৩৫)।
পরক্ষণে আবারো একটা অটোকে ধাক্কা দিলে অটোতে থাকা চার জনের মধ্যে দুইজন গুরুতর আহত হয়। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।অটোচালক, দুর্গাপুর থানার ঝালুকা ইউনিয়নের ভাঙ্গিরপাড়া গ্রামের আমিন-উদ্দীনের ছেলে রাসেল (২১)। তিনি নিউজ লেখা পর্যন্ত থানায় ছিলেন।
এবিষয়ে বেলপুকুর থানার অফিসার ইন-চার্জ, মো আলমগীর হোসেন জানান, ড্রাইভার ইব্রাহীম কে আটক করা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button