NEWNewsগোদাগাড়ীটপ নিউজতানোরবিভাগহীনমুহুর্তের খবররাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

তানোরে নীতিমালা লঙ্ঘন- রক্ষক যখন ভক্ষক

তানোর(প্রতিনিধি)
রাজশাহীর তানোরে নীতিমালা লঙ্ঘন ও রাজনৈতিক বিবেচনায় রাজনৈতিক পরিচয়ের বিতর্কিত ব্যক্তির স্ত্রীকে (বিসিআইসি) সার ডিলার নিয়োগের অভিযোগ উঠেছে।এতে সরকার ও বিএনপি নিয়ে সাধারণ মানুষের মাঝে ইমেজ সংকট ও তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।স্থানীয়রা বলছেন,গোদাগাড়ীর সীমান্ত সংলগ্ন মোহাম্মদপুর বাজারে ডিলার নিয়োগ দেয়ায় কৃষকের কোনো উপকারে আসবে না,তবে সার পাচার হবার সম্ভবনা রয়েছে। এই ঘটনার সাথে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে এই ডিলারের নিয়োগ বাতিল করে প্রকৃত ব্যবসায়ীকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করা হয়েছে বলে জানাগেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তানোর উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ইউএনওর কাছে আবেদনটি করেন স্থানীয় বিএনপি কর্মী-সমর্থকদের পক্ষে আবুল হাশেম। তিনি উপজেলার যশপুর গ্রামের বাসিন্দা এবং মেসার্স মিনা এন্টারপ্রাইজের পক্ষে আবেদন করেছেন।

আবেদনে বলা হয়েছে, উপজেলার পাঁচন্দর ইউনিয়নে সম্প্রতি মেসার্স অহনা ট্রেডার্সকে নতুন বিসিআইসি সার ডিলার হিসেবে মনোনীত করা হয়েছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোসা. উম্মুল মোমেনিন খান। তাঁর স্বামী উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোর্তুজা। অভিযোগকারীর দাবি, তাঁদের আগে সার ব্যবসার অভিজ্ঞতা ছিল না এবং প্রস্তাবিত এলাকায় নিজস্ব গোডাউন ও প্রয়োজনীয় অবকাঠামোও নেই। এলাকা গোদাগাড়ী উপজেলার সীমান্ত সংলগ্ন।এখানে ডিলার নিয়োগ বহাল রাখলে এলাকার কৃষকদের সার নিয়ে চরম ভোগান্তি পোহাতে হবে।

আবেদনে আরও অভিযোগ করা হয়, গোলাম মোর্তুজা বিএনপি কর্মী গানিউল হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। ব্যবসায়িক অভিজ্ঞতা ও প্রয়োজনীয় অবকাঠামো না থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে তাঁর স্ত্রীর প্রতিষ্ঠানকে ডিলারশিপ দেওয়া হয়েছে।এনিয়ে স্থানীয় বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে।ডিলারসীপ বাতিল করে কৃষকের মতামতের ভিত্তিতে ডিলার নিয়োগ না দিলে এসব নেতাকর্মীদের অনেকেই স্বপক্ষ ত্যাগ করতে পারেন বলে আশঙ্কা দেখা দিয়েছে।এছাড়াও প্রতিষ্ঠানটির ব্যবহৃত গোডাউনটি অন্যের বলে দাবি করা হয়েছে। অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, ওই গোডাউন ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়েছিল।এখন ডিলারসীপ নিতে রাতারাতি গোডাউন বিএনপির দলীয় কার্যালয় করা হয়েছে। আবেদনকারী আবুল হাশেম বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে যোগ্য ও অভিজ্ঞ ব্যবসায়ীকে ডিলার নিয়োগ দেওয়া প্রয়োজন। তাই বিতর্কিত নিয়োগ বাতিল করে নতুন ডিলার নিয়োগের বিষয়টি বিবেচনার দাবি জানিয়েছেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে গোলাম মোর্তুজা বলেন, তাঁর স্ত্রীর প্রতিষ্ঠানের ব্যবসায়িক অভিজ্ঞতা ও প্রয়োজনীয় গোডাউন অবকাঠামো রয়েছে। কর্তৃপক্ষ বিধি মেনেই তাঁর স্ত্রীকে বিসিআইসি সার ডিলার নিয়োগ দিয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের সঠিক সরবরাহ নিশ্চিত করা হবে বলেও তিনি জানান।
এ বিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘিরেই সব রহস্য দানা বেধেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button