NEWNewsজয়পুরহাটমুহুর্তের খবরসংবাদ সারাদেশসারাদেশ

জয়পুর হাটের পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মোঃ মোঃ আজাদ আলী ,পাঁচবিবি জয়পুরহাটঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে পুকুর সেচ দিতে গেলে বিদ্যুৎ স্পৃষ্টে ঘটন স্হলেই আবুল কালাম আজাদ (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটে ।
১৮ অক্টোবর রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম আজাদ উপজেলার আওলাই ইউনিয়নের ছাতিনালী গ্রামের মৃত আব্বাস মন্ডলের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালে শ্বশুর বাড়ির পুকুর সেচের জন্য পানির মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে যান তিনি। এ সময় অসাবধানতা বশত বিদ্যুতায়িত হয়ে ঘটনা স্থলেই ঢলে পড়েন। স্বজনরা এসময় উদ্ধারের পর দেখে তার মৃত্যু হয়েছে ।
কুসুম্বা ইউনিয়ন পরিষদের প্যানেল ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোমেনা খাতুন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন , বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button