রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে রাসিক মেয়রের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোক সন্তোপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করেন মেয়র।
শোক বার্তায় মেয়র বলেন, সমাজ, সংস্কৃতি ও রাজনীতি ভাবনার ক্ষেত্রে চেতনার বাতিঘর ছিলেন অধ্যাপক ড. আনিসুজ্জামান। তাঁর বুদ্ধিবৃত্তিক অবস্থান, প্রগতিশীল ভাবনা ও চিন্তক হিসেবে দেশে-বিদেশে সম্মানিত ছিলেন তিনি। প্রজ্ঞা ও শুদ্ধ চেতনায় দীপ্ত এ মানুষটির চলে যাওয়া দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। জাতি তাঁকে চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৫ মিনিটে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button