পুঠিয়ারাজশাহী সংবাদ

রাজশাহীতে শিশু ও নারী ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মনিরুল ইসলামঃ

নারীর প্রতি সহিংসতা, সারা দেশে শিশু ও নারী ধর্ষণ এবং নারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ওয়ার্কার্স পার্টির নেতা কর্মীরা।
সোমবার পুঠিয়া উপজেলার বানেশ্বরে পুঠিয়া উপজেলা কমিটির উদ্যগে ঢাকা রাজশাহী মহাসড়কে বিক্ষভ মিছিল শেষে বানেশ্বর কলেজ মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়। ঘণ্টাব্যাপী পুঠিয়া উপজেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে মানববন্ধনের উপস্থাপনা করেন জেলা কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ জন।
এ সময় বক্তব্য রাখেন, রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক, অধ্যাপক আশরাফুল হক তোতা, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য, কায়েম উদ্দিন, উপস্থিত ছিলেন, উইনিয়ন সভাপতি, বাবলু সরকার, সদস্য শাহাদাত হোসেন,
প্রমুখ। বক্তারা নারী নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button