NEWNewsটপ নিউজদূর্গাপুরপুঠিয়ামুহুর্তের খবররাজনীতিরাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

দুর্গাপুরে সরকারি সম্পদ লুট পাট, টেন্ডার বানিজ্য সহ একাধিক অভিযোগে সুমন সহ দুজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদকঃ বেশ কয়েক বছর ধরেই রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসনে ৩য় শ্রেনির কর্মচারী সুমন ঘিরে ধোয়াশে গল্প। গত সরকারের আমলে নিজেকে এমপির ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে আওয়ামী রাজনীতির এক অংশের নেতৃত্ব দিয়ে আলোচনায় এলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা হয়নি। উলটো বিএন পি সরকারের আমলে নয় ছয় করে সরকারি কিছু জলাশয় বিএনপির বিতর্কিত ব্যক্তিদের নিয়ন্ত্রণে দিয়ে বিতর্কিত বিএনপির নেতাকর্মীদের নিয়ে আবারো শুরু করেছেন বানিজ্য। জানা গেছে দুর্গাপুর উপজেলা মাঠের পাশে হটাৎ কোন টেন্ডার অথবা উপরের নির্দেশ ছাড়াই কিছু ব্যক্তির নিকট থেকে মোটা অংকের অর্থ নিয়ে ঘর নির্মানের কাজ চলমান রেখেছেন।

প্রশ্ন উঠেছে ঘর গুলো কোন সরকারি প্রকল্পের (যেমন: আশ্রয়ণ-২, দুর্যোগ সহনীয় বাসগৃহ, টিআর/কাবিখা, নাকি উপজেলা পরিষদের নিজস্ব রাজস্ব তহবিল) অধীনে নির্মিত হচ্ছে?
• এই প্রকল্পে মোট কত টাকা বরাদ্দ এসেছে এবং প্রতিটি ঘর নির্মাণের জন্য প্রাক্কলিত ব্যয় (Budget per house) কত ধরা হয়েছে?।

টেন্ডার ছাড়া নির্মাণের বৈধতা সম্পর্কিত প্রশ্ন উঠেছে
প্রচলিত উন্মুক্ত দরপত্র (Tender) আহ্বান না করে ঘর নির্মাণের ক্ষেত্রে সরকারি কোন পরিপত্র, নীতিমালা বা পিপিআর (PPR)-এর কোন বিধি অনুসরণ করা হয়েছে?
• কাজটি কি প্রকল্প বাস্তবায়ন কমিটি (PIC)-এর মাধ্যমে হচ্ছে? হয়ে থাকলে কমিটির সভাপতি ও সদস্য কারা এবং কবে এই কমিটি গঠন করা হয়েছে?।নির্মাণসামগ্রী (ইট, বালু, সিমেন্ট, রড, টিন) কোন প্রক্রিয়ায় এবং কোন প্রতিষ্ঠান থেকে ক্রয় করা হচ্ছে? এর ভাউচার বা বিল-ভাউচারের কপি কি জনসমক্ষে প্রকাশযোগ্য কিনা?।

কাজের মান ও তদারকি সম্পর্কিত প্রশ্ন উঠেছে
প্রতিটি ঘরের ডিজাইন ও স্পেসিফিকেশন (যেমন- আয়তন, দেয়ালের পুরুত্ব, কোন গ্রেডের রড বা সিমেন্ট ব্যবহার হবে) কী?
কাজের গুণগত মান যাচাই করার জন্য কোনো প্রকৌশলী বা কারিগরি কমিটি তদারকি করছে কিনা? ঘর বরাদ্দ ও উপকারভোগী নির্বাচন সম্পর্কিত নানা প্রশ্ন?। ঘর বরাদ্দ দেওয়ার জন্য উপজেলা পর্যায়ের যাচাই-বাছাই বা টাস্কফোর্স কমিটি আছে কি না এবং তাদের সভার কার্যবিবরণী (Resolution) কী?
কোন মানদণ্ডের ভিত্তিতে উপকারভোগীদের নির্বাচন করা হয়েছে?
চূড়ান্তভাবে ঘর বরাদ্দপ্রাপ্তদের নাম ও ঠিকানাসহ তালিকা কোথায় দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এসব প্রশ্নের উত্তরের পেছনে রয়েছে ক্ষমতাধর সুমনের নয় ছয় এর রাজ্য। চলতি বছরের জানুয়ারি থেকে দুর্গাপুর উপজেলার সরকারি জলাশয় কৌশলে টেন্ডার ঘাপলা বাজি করা হয়েছে। বিজ্ঞপ্তি দিয়ে সেই বিজ্ঞপ্তি বাতিল করে পরবর্তী বিজ্ঞপ্তিতে আগের ছয়টি পুকুর সরানো হয়েছে। অনুসন্ধানে জানা গেছে সেগুলো টেন্ডার নোটিশে আসার আগেই সুমনের সাথে চুক্তি করে পছন্দের ব্যক্তিদের মাছ চাষের জন্য দেওয়া হয়েছে। পরবর্তীতে বিজ্ঞপ্তিতে না আসা বেশ কিছু কুকুর সংবাদ চলমানের হাতে এসেছে। কল রেকর্ড এসেছে ভুক্তভোগীদের দুর্গাপুর গ্রামের জাহাঙ্গীর নামের ব্যক্তি জানান আমি নিজে পুকুর নিজ গ্রহণ করেছি কোন প্রকার টেন্ডার ছাড়াই সুমনের নিকট থেকে। সম্পূর্ণ অর্থ সুমনের হাতে জমা দিয়েছি। তিনি কিভাবে কি করেছেন এটি আমার জানা নেই।

উপজেলা পরিষদের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান সরকারের বিভিন্ন প্রকল্প অনুদান সকল কিছু নিয়ন্ত্রণে সুমনের নোট চূড়ান্ত। দীর্ঘ সময় উপজেলাটি কে নিজের কব্জা করে রেখেছেন। গিড়েছেন অঢেল সম্পদ। রাজশাহী শহরে আলিশান বাড়ি। ব্যাংকে নামে বেনামে অর্থ। রাজনীতিকরা ব্যক্তিদের ও রয়েছে নানা অভিযোগ ক্লিনজের রাজনীতিবিদরা সুমন ও তার গডফাদারের শাস্তির দাবি তুলেছেন। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। একজন ভুক্তভোগী জানান তাদের বিরুদ্ধে আইনি নোটিশ করা হয়েছে শীঘ্রই তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের হচ্ছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button