নওগাঁনাটোররাজশাহীরাজশাহী সংবাদ

রামেকের করোনা ইউনিটে মৃত্যু ৫ জন

নিজস্ব প্রতিবেদকঃ

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৪ ঘণ্টায় রাজশাহীর ৩ জন এবং নাটোর ও নওগাঁর ১ জন করে মারা গেছেন। মৃতদের মধ্যে ১ জন পুরুষ ও ৪ জন নারী। চলতি মাসে এ নিয়ে মোট ১০৬ জনের মৃত্যু হলো। এর মধ্যে রাজশাহীর ২ জন করোনা পজিটিভ ছিলেন। অন্য ৩ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

পরিচালক আরও জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন। ছাড়পত্রও পেয়েছেন ১৮ জন। শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ১১৩ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ২৪০ টি। এর আগে আগস্টে ৩৬৪ জন, জুলাইয়ে ৫৩১ জন এবং জুনে ৪০৫ জন মারা গেছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button