রাজশাহীরাজশাহী সংবাদ
রাজশাহীতে বিভিন্ন অপরাধে আটক ৩৬ জন
স্টাফ রিপোর্টারঃ
২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩৬ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানার ১২ জন, রাজপাড়া থানার ২ জন, চন্দ্রিমা থানার ২ জন, মতিহার থানার ১ জন, কাটাখালী থানার ৬ জন, বেলপুকুর থানার ২ জন, শাহমখদুম থানার ১ জন, এয়ারপোর্ট থানার ৪ জন, পবা থানার ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, দামকুড়া থানার ২ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করে। যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ৫ জন মাদকদ্রব্য ও অন্যান্য অপরাধে ২০ জনকে আটক করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১৪.৩ গ্রাম হেরোইন, ৫০০ মি.লি. ফেন্সিডিল ও ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।





