রাজশাহীতে বিভিন্ন আনুষ্ঠানিকতায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি।
নিজস্ব প্রতিবেদকঃ
যথাযোগ্য মর্যাদায় রাজশাহীতেও পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের২য় বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা। সরকারি, বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠনগুলো নানা আয়োজনে দিবসটি স্মরণ করছে রাজশাহীর মানুষ। সকাল থেকেই রাজশাহীতে চলছে দিবসটি পালনের নানান আনুষ্ঠানিকতা।
২০২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বুধবার সকালে নগরীর সিএনবি মোড় জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জানান ভূমি মন্ত্রনালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু এরপর সর্বস্তরের মানুষ সেখানে ফুল দেন। এর আগে নগরীর টিকাপাড়া গোরস্থানে জুলাই শহীদ সাকিব আঞ্জুমের কবর জিয়ারত করেন প্রশাসনের কর্তাব্যক্তিরা।
এসময় ভূমিমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সাথে যারা বদমাইশি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আর কখনও কোন মানুষ কিংবা দল যাতে স্বৈরাচার হয়ে উঠতে না পারে সেজন্য সকলকে সচেতন থাকতে হবে।
ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজশাহীর জুলাই শহীদ সাকিব আনজুমের বাবা। তিনি সাংবাদিকদের বলেন আর কোন মেধাবী সন্তান যেনো শহীদ না হয় আর কোন বাবা মায়ের বুক যেনো খালি না হয়। আর সন্তান হারানোর সাথে জড়িতদের সকলের দ্রুত বিচার নিশ্চিতের দাবিও রাখেন তিনি।
ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে নগরীর জেলা শিল্পকলা অ্যাকাডেমীতে আয়োজন করা হয় জুলাই শহীদ পরিবার,আহতদের এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অুনষ্ঠানের।
অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের জুলাই আন্দোলনে খণ্ডচিত্র প্রদর্শনী, এছাড়া রাজশাহী বিভিন্ন রাজনৈতীক দলের আলোচনা, প্রামান্য চিত্র প্রদর্শণী, মানব ভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা হয়।




