NEWNewsটপ নিউজমুহুর্তের খবররাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

বৃটিশ হাইকমিশনারের সাথে রাজশাহী চেম্বার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদকঃ
ব্রিটিশ থেকে বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারাহ কুক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির “বোর্ডরুমে” এ সৌজন্য সাক্ষাত করেন তারা। সাক্ষাতকালে তিনি রাজশাহী ও যুক্তরাজ্য দ্বি-পাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক আলোচনা করেন।

সভায় রাজশাহীর পাট ও পাট জাতীয় পণ্য, সিল্ক, আম, খাদ্য শস্য, মিঠা পানির মাছ যুক্তরাজ্যে রপ্তানির সম্ভাবনাসহ বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা, ট্যুরিজম শিল্প, ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। প্রধান অতিথির বক্তব্যে বৃটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, রাজশাহী চেম্বার কর্তৃপক্ষের আন্তরিক অভ্যর্থনা ও আতিথেয়তায় আমি মুগ্ধ। যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের চামড়া, মসলা এবং ঐতিহ্যবাহী পিঠা অত্যন্ত প্রশংসিত হচ্ছে এবং এগুলোর চাহিদা ইতিবাচক ভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্যের উন্নয়ন ও যুক্তরাজ্যের বাজারে বাজারজাতকরণ বিষয়ে ব্রিটিশ হাই কমিশন কাজ করছে।

তিনি রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্ক (রেশম) ও পাটজাত পণ্যকে বহুমুখী করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন, যাতে এসকল পণ্য আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক হতে পারে। তিনি আরও বলেন, যুক্তরাজ্যে এক্সপোর্টের ক্ষেত্রে রাজশাহীর বড় সুযোগ রয়েছে। রপ্তানীতে বাংলাদেশে গার্মেন্টস ছাড়াও কৃষি ক্ষেত্রে সহায়তা করার জন্য যুক্তরাজ্য এ বিষয়ে পরিকল্পনা করছে।

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোঃ হাসেন আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, চেম্বারের সহ-সভাপতি মোঃ শামসুর রহমান শাš‘ন, সহ- সভাপতি ইঞ্জিনিয়ার জিয়াউদ্দিন আহমেদ, পরিচালকবৃন্দ সর্বজনাব মোঃ রেজাউল করিম, শাহ মোঃ মইনুল হোসেন চৌধুরী, মোঃ হাসিবুল আলম, মোঃ ইমাম মেহেদী, আহসান হাবীব, ইঞ্জিনিয়ার মোঃ শাকিলুর রহমান, মোঃ শামসুজ্জামান, মোঃ রুহুল আমীন, মোঃ গোলাম সাকলাইন, মোঃ মোবাশ্বের আলী, মোঃ আমিনুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম হেলালসহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button