গভীর রাতে শিক্ষার্থীর উপর ভালোবাসার হাত বাড়ালেন যুবদল নেতা ডিকো-
আরিফুল হক রনিঃ রাজশাহী জেলা যুবদলেই তার ভালোবাসা সিমাবদ্ধ নয়,বিএনপির মুলদল ছাত্রদল থেকে শুরু করে বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের প্রানের আস্থা হয়ে উঠেছেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ফায়সাল সরকার ডিকো।
জানাগেছে মঙ্গলবার গভীর রাতে যুবদলের ফায়সাল সরকার ডিকো এর নিকট ফোন আসে তাকে জরুরি রাজশাহী রি মডেলিং স্টেশনে আসতে হবে। একজন শিক্ষার্থীর খুব বিপদে পড়েছে। এমন সমস্যার কথা শুনে যুবদল নেতা ডিকো প্রথমে তার ছোট ভাই মিঠুকে সেই ছেলের খাওয়া সহ প্রয়োজনীয় ব্যবস্থা করতে বলেন। কিছুক্ষণের মধ্যেই যুবনেতা ডিকো সেখানে উপস্থিত হন। তিনি বিস্তারিত জানতে পারেন সিরাজগঞ্জের একজন শিক্ষার্থী নাম তৌহিদ আহমেদ তূর্য পেশায় সে একজন শিক্ষার্থী। রাজশাহী শহরের দাশপুকুর মোড়ের একটু আগেই ছিনতাইকারীদের কবলে পড়ে সে সবকিছু হারিয়েছে।
তার সকল ব্যবস্থা নিজেই করেদেন যুবদল নেতা ডিকো।তাকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতে গেলে জানতে পারেন পরিবহন ধর্মঘট চলছে, পরবর্তীতে তাকে রাতে হোটেলে থাকার ব্যবস্থা এবং পরের দিন তার যাওয়ার ব্যবস্থা সহ সবকিছু জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফায়সাল সরকার ডিকো করে দেন।
যুবদল নেতার এমন মহৎ কর্মকান্ডে অনেকেই মন্তব্য করছেন সকলের পক্ষে এমন মহৎ কাজ করা সম্ভব নয়। একজন শিক্ষার্থীর বিপদে ঝাপিয়ে পড়ে তিনি প্রমান করলেন যুবদলের মধ্যে এখনো মহৎ মানুষ গুলো টিকে আছে। দীর্ঘ ১৬ বছরের নির্যাতনের স্বীকার হয়া অন্যতম নেতা ডিকোকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।




