সংবাদ সারাদেশ

নিয়মিত ধর্ষণ ১১ বছরের তরুণীকে,গণপিটুনি দিয়ে খালুকে পুলিশে দিল জনতা

সংবাদ চলমান ডেস্কঃ

১১ বছরের এক কিশোরীকে কয়েকমাস ধরে লাগাতার ধর্ষণের ঘটনায় গণপিটুনি দিয়ে খালুকে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার সন্ধ্যায় খালু চুন্নুকে ধরে গণপিটুনি দেন স্থানীয়রা।এই ঘটনাটি ঘটেছে খুলনা সদর উপজেলায়।

 খুলনা সদর থানার ওসি আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, ওই কিশোরীকে গত ৫-৬ মাস ধরে নিয়মিত ধর্ষণ করে আসছে তার খালু চুন্নু। পরিবারের অভিভাবকরা বিষয়টি জানলেও লোকলজ্জার ভয়ে কিছু বলেনি। তবে স্থানীয়রা বিষয়টি জানার পর খালুকে ধরে এবং গণপিটুনি দেয়। এক পর্যায়ে জনতা তাকে পুলিশে সোপর্দ করে। চুন্নু পুলিশ হেফাজতে রয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button