সংবাদ সারাদেশসারাদেশ

সিরাজগঞ্জে দুই মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ২০১ গ্রাম হেরোইন সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ১২। যার বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব ১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট, আবুল হাশেম সবুজ। এর আগে ঐ দিন সকালে উপজেলার কৃষকগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়ে ছিলো।

আসামীরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী থানার বারুইপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে সোহেল রানা (৩৮) এবং সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুলাগাগড়াখালী এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মোশারফ হোসেন (৬০)।

গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার কৃষকগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০১ গ্রাম হেরোইন সহ সোহেল রানা এবং মোশারফ হোসেনকে আটক করা হয়। এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধার হওয়া মাদক সহ তাদেরকে উল্লাপাড়া মডেল থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন, র‍্যাব ১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট, আবুল হাশেম সবুজ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button