সংবাদ সারাদেশ

করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে চীনা নাগরিক রমেকে ভর্তি

রংপুর সংবাদদাতা: জ্বর, সর্দি ও বুকে ব্যথা নিয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছেন জিংজং (২৯) নামের এক চীনা নাগরিক। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। রবিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগের তত্ত্বাবধায়ক হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ওই নারী একজন চীনা নাগরিক। জ্বর, সর্দি ও ব্যথায় অসুস্থ হয়ে পড়লে দুপুরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বর্তমানে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের করোনা ইউনিটে রাখা হয়েছে।

গত ৪ ফেব্রুয়ারি জিংজং চীন থেকে বাংলাদেশে আসেন। তিনি নীলফামারীর উত্তরা ইপিজেডে চাইনিজ একটি কোম্পানিতে কর্মরত আছেন।

এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. রোস্তম আলী জানান, জিংজংকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) লোকজন এসে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে যাবেন।

এর আগে অসুস্থ হয়ে পড়ায় চীন ফেরত শিক্ষার্থী তাশদীদ হোসেন ও তৌকির ইসলামকে সুস্থ করে ছাড়পত্র দেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য আল-আমিনকে স্থানান্তরিত করা হয় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button