সংবাদ সারাদেশসারাদেশ

সাতক্ষীরায় তুচ্ছ ঘটনায় বন্ধুর বাবাকে পিটিয়ে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার পাটকেল ঘাটায় কলেজ শিক্ষার্থীদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুরে পাটকেল ঘাটার কাটাখালি এলাকায় এই ঘটনা ঘটেছে।

নিহতের নাম ফারুক হোসেন। তিনি ধানদিয়ার বেগম খালেদা জিয়া কলেজের এইসএসসি পরীক্ষার্থী সাগর হোসেন বাদশার বাবা ও পাটকেলঘাটা থানার কাটাখালি গ্রামের বাসিন্দা।

পাটকেলঘাটা থানার ওসি মাহবুব হোসেন বলেন, ফারুক হোসেনের ছেলে, সাগর হোসেন বাদশা বেগম খালেদা জিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী। আজ মঙ্গলবার ব্যবহারিক পরীক্ষা দিয়ে বাদশা তার অপর দুই বন্ধু নয়ন হোসেন ও লাকী হোসেনের সঙ্গে সাইকেলে বাড়ি ফির ছিলেন। পথের মধ্যে কাটাখালি এলাকায় তুচ্ছ ঘটনায় (ঘটনাটি জানা যায়নি) বাদশা এবং তার অপর দুই বন্ধুর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি হয় তাদের।

বিষয়টি ফারুক হোসেনের কানে পৌঁছালে তিনি নয়ন ও লাকীকে বকাঝকা করেন। অপমানের প্রতিশোধ নিতে নয়ন তার মামা কৃষ্ণনগর গ্রামের রুবেল হোসেনকে ফোন দিয়ে রুবেল, কয়েক জন সন্ত্রাসীকে সঙ্গে নিয়ে লাঠি দিয়ে ফারুক হোসেনকে বেধড়ক মারধর করেন। এতে ফারুক হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়।

এ ঘটনায় ওসি আরো বলেন, খবর পেয়ে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তবে এমন ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে, এ ঘটনায় কোন অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button