সংবাদ সারাদেশসারাদেশ

নোয়াখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধিঃ

শনিবার বেলা ১১টার দিকে নোয়াখালীর কবিরহাটে পুকুরে ডুবে সাইমা ইসলাম নামে ১ বছর ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

উপজেলার ঘোষবাগ ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া গ্রামের আবদুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সাইমা ইসলাম একই বাড়ির কামাল উদ্দিনের মেয়ে। তার ‍মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া। 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে বাড়ির উঠানে খেলছিল সাইমা। খেলতে খেলতে ঘরের পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। দীর্ঘক্ষণ তাকে না দেখে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন স্বজনরা। পরে বেলা ১১টার দিকে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্বজনরা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button