সংবাদ সারাদেশ

গ্যারান্টি দেওয়া কবিরাজের অপারেশনে রোগীর মৃত্যু

গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধায় কবিরাজের হাতে আব্দুল জলিল নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই কবিরাজের বিরুদ্ধে মামলা হয়েছে।

জানা গেছে, উপজেলার উত্তর কঞ্চিবাড়ী গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে আব্দুল জলিল (৪৮) দীর্ঘদিন থেকে যৌনাঙ্গের টিউমারে ভুগছিলেন। তার টিউমার অপসারণের জন্য পূর্ব বেলকা গ্রামের হাতুড়ে কবিরাজ তকতি মিয়া গ্যারান্টি দেন।

গত ২৭ ফেব্রুয়ারি হাতুড়ে কবিরাজ আব্দুল জলিলের যৌনাঙ্গে অপারেশন করলে তার অবস্থার অবনতি হতে থাকে। পরদিন তার মৃত্যু হয়। এ নিয়ে শনিবার হাতুড়ে কবিরাজকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন জলিলের ভাতিজা আবুল কালাম।

থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান মামলার সত্যতা স্বীকার করে বলেন, আসামি গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button