সংবাদ সারাদেশ

খেলার সময় নদীতে ডুবে লাশ হলো দুই ভাই

কুষ্টিয়া প্রতিনিধিঃ

২৭ জুন শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে  কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলার মোকারিমপুর ইউপির ক্ষেমিরদিয়াড় বিলপাড়ায় খেলার সময় হিসনা নদীতে ডুবে চার বছরের আবরা ও পাঁচ বছরের মুরসালিন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে ।

স্থানীয় ইউপির ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন। আবরা ও মুরসালিন সম্পর্কে চাচাতো ভাই।

ওই ইউপি সদস্য জানান, বাড়ির পাশে খেলার সময় নদীতে পড়ে তারা ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা দুই শিশুকেই মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।

 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button