কুড়িগ্রামের রাজারহাটে অবরুদ্ধ ৫০ পরিবার
মোঃ রোকন মিয়া, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীদের রাস্তা বন্ধ করে দিল প্রভাবশালীরা। এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ভূক্তভোগী কআবেদন করেছেন বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলা সদর ইউপির কিশামত পুনকর গ্রামের দক্ষিন কিশামত পুনকর জামে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মতবিরোধ চলে আসছিল। অবস্থা চরম আকার ধারন করলে গত ২৪ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুনুর মোঃ আক্তারুজ্জামান আলহাজ্ব নুরুল আমিন কে সভাপতি, রেজাউল করিম কে সম্পাদক ও শাহজাহান আলী (সুজন) কে কোষাধ্যক্ষ করে কমিটি গঠন করে দেন।
পরবর্তিতে গত ৫ নভেম্বর শুক্রবার মসজিদে সভাপতি ও সম্পাদক গ্রুপের লোকজন তর্ক বিতর্কে করে একপর্যায়ে হাতা হাতিতে জড়িয়ে পরেন তারা। সংঘাত এড়াতে কোষাধ্যক্ষ শাহজাহান আলী (সুজন) তার পদ থেকে ইস্তফা দেন। এরপরে ৬ তারিখ শনিবার সকালে এলাকার লোক জনের চলাচলের একমাত্র রাস্তাটি পদবঞ্চিত মোঃ আলকাছ আলী গ্রুপের লোকজন নিজের জমি বলে দাবি করে বাঁশের ঘেরা দিয়ে চলাচল সম্পুর্ন বন্ধ করে দেয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদনকারী ভূক্তভোগী মোঃ শাহজাহান আলী (সুজন), সহকারি শিক্ষক সুন্দর গ্রাম পুটিকাটা উচ্চ বিদ্যালয় এই প্রতিবেদক কে জানান এই এলাকায় আমরা প্রায় ১৫০ জন লোক বংশ পরমপরায় বসবাস করে আসছি। আমাদের নিবিঘ্ন চলাচলের কোন রাস্তা নাই বিশেষ করে বর্ষা মৌসুমে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।
এতদিন যে সংকীর্ণ রাস্তাটুকু ব্যবহার করে আসছি এলাকার মোঃ আলকাছ আলী গন নিজেদের দাবী করে বন্ধ করে দেন। এর প্রতিকার চেয়ে গত ৭ নভেম্বর ররিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করলে বিষয়টি তদন্ত শেষে অফিসার ইনচার্জ রাজারহাট কে ঘটনাস্থলে গিয়ে রাস্তার প্রতিবন্ধকতা অপসারন করার জন্য ব্যবস্থা নিতে বলেন।
রাজারহাট থানার একটি টিম গত ৯ নভেম্বর মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে গেলে মোঃ আলকাছ আলীর ছোট ভাই জাহেরুল বাধা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মামলা করতে বলেন এমতবস্তায় প্রশাসনের লোকজন ফিরে আসেন। এলাকাবাসী বন্দি দশা থেকে মুক্তি পেতে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।




