রাজশাহীতে র্যাবের অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক ১
স্টাফ রিপোর্টারঃ
আজ ১ আগস্ট দুপুর ১ টায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন বাসুদেবপুর (আড়ানী) রেলগেট এলাকায় অপারেশন পরিচালনা করে ১ কেজি হেরোইন, ১টি মোবাইল, ১টি সীমকার্ড, ১টি মেমোরিকার্ডসহ আসামী মোঃ মেহেদী হাসান তুষার (২১), পিতা মোঃ ছাইদুল ব্যাপারী, সাং বিড়ালদহ পশ্চিমপাড়া, থানা পুঠিয়া, জেলা রাজশাহীকে আটক করেন।
ঘটনার বিবরণে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন বাসুদেবপুর দাসেরচড় রেলগেট হতে ৫০ গজ দক্ষিণে পাঁকা রাস্তার উপর ১ জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে ১ ঘটিকার সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পৌছামাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই উক্ত ব্যক্তিকে আটক করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ সনের ৩৬(১) সারণী ৮(গ) ধারার মামলা রুজু করা হয়েছে বলে জানান।


