পুঠিয়ারাজশাহী সংবাদ

রাজশাহীতে স্কুলছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

রাজশাহীর পুঠিয়ায় এক স্কুলছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তৃষা খাতুন (১৬) দশম শ্রেণীর ছাত্রী। পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ রামেক হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

নিহত তৃষা খাতুন উপজেলার জিউপাড়া ইউনিয়নের পশ্চিম কানাইপাড়া গ্রামের আশরাফ আলীর মেয়ে। শুক্রবার গভীর রাতের যেকোনো সময় এ ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় (২৮ আগস্ট) পারিবারিক কিছু জটিলতায় তৃষা ও তার মায়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর রাতে তৃষা একাই তার ঘরে ঘুমাতে যায়। শনিবার ভোরে তার মা তাকে অনেক ডাকাডাকি করলেও ঘরের ভেতর থেকে কোনো সারা শব্দ পাওয়া যায় নি। পরে জানালা দিয়ে দেখা যায় তৃষার মরদেহ ঝুলছিল।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি নিজের ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে আত্মহত্যা করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় ইউডি মামলা হয়েছে।

 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button