রাজশাহীরাজশাহী সংবাদ
রাজশাহীতে পুলিশের অভিযানে আটক-১২
নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল (৬ মে) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১২ জনকে আটক করেছে।
জানা গেছে, রাজশাহীর থানা ও ডিবি পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-৪ জন, কাটাখালী থানা-২ জন, পবা থানা-১ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে। যার মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্য সহ ও অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেপ্তার করা হয়।
এবং মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ১১ গ্রাম হেরোইন এবং ৩০ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেপ্তারকৃত আসামিদের ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।



