রাজশাহী সংবাদসংবাদ সারাদেশ

নিয়ম ভেঙেই চলছে গণপরিবহন

স্টাফ রিপোর্টারঃ

করোনা পরিস্থিতিতে বন্ধ ছিল গণপরিবহন। টানা ১৯ দিনের কঠোর বিধিনিষেধে বন্ধ থাকার পর আবার চালু হয়েছে গণপরিবহন ।

তবে,এবার সব আসনে যাত্রী নিয়ে চলাচল করছে বাস।বুধবার সকাল থেকে সারাদেশের বিভিন্ন রুটে এ চিত্র দেখা গেছে। এর আগে শিথিল বিধিনিষেধে অর্ধেক আসনে ৬০ শতাংশ বেশি ভাড়ায় যাত্রী পরিবহন করার নিয়ম ছিল। কিন্তু, এবার পূর্ণ আসনেই আগের ভাড়া আদায় করছে বাস মালিকেরা।

সম্প্রতি এক প্রজ্ঞাপনে বলা হয়, সব আসনে যাত্রী পরিবহন করলেও মোট পরিবহনের অর্ধেক নামবে রাস্তায় । সোমবার থেকে শুরু হয়েছে রেলের অগ্রিম টিকিট বিক্রি। কঠোর বিধিনিষেধ শেষে বুধবার থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হচ্ছে প্রায় সবকিছু। অবশ্য, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনোও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে, বন্ধ থাকছে পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র।

করোনা সংক্রমণ রোধে ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। কোরবানির ঈদ উপলক্ষে ও জীবন-জীবিকার প্রশ্নে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হলেও ঈদ উদ্‌যাপন শেষে ২৩ জুলাই থেকে ফের কঠোর বিধিনিষেধ জারি করা হয়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button