নওগাঁসংবাদ সারাদেশ

সাপাহারে গৃহবধূর বিষপানে আত্মহত্যা স্বামী সহ তিনজনের বিরুদ্ধে মামলা

নওগাঁর সাপাহারে স্বামী ও শশুর শাশুড়ির অমানুষিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে নিগার সুলতানা (৩৩)  নামের এক গৃহবধূ কিটনাশক বিষ পানে আত্মহত্যা করেছে। এই ঘটনায় নিহত ওই গৃহবধূর পিতা আত্মহত্যা প্ররোচনার অভিযোগে ওই গৃহবধূর স্বামী, শ্বশুর ও শ্বাশুড়ির বিরুদ্ধে স্থানীয় থানায়  মামলা দায়ের করেছে।

নিহত গৃহবধুর পিতা উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা মোঃ মজিবুর রহমান চৌধুরীর দায়েরকৃত এজাহার   সুত্রে জানা গেছে। প্রায়  ১৭ বছর পূর্বে আসামী গোলাম মোস্তফারসহিত তার মেয়ে মোছাঃ নিগার সুলতানা(৩৩) এর ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। মোস্তফার সাথে।

জানাগেছে ননদ সালাম ও শাশূড়ি রাহেলা বেগম নিগার সুলতানা কে বিভিন্ন সময়ে শরীরিক এবং মানসিক নির্যাতন করে আসছিল। সংসার চলা কালে নিগার সুলতানার ২টি পুত্র সন্তান জন্ম গ্রহন করে । নিগার সুলতানা সন্তানের সুখের কথা চিন্তা করে স্বামী ও ননদের নির্যাতন সহ্য করে সংসার করে আসছিল। স্থানিয়রা জানান পারিবারিক বিভিন্ন বিষয়ে সামান্য ঝগড়া বিবাদ হলেই আসামীগণ নিগার সুলতানাকে বিভিন্ন সময়ে মারপিট করে এবং বলে যে তুই মরে গেলে আমরা শান্তিতে থাকতে পারবো। তারা বিভিন্ন সময় বলতেন যে তুই দুনিয়া থেকে চলে কোন সমস্যা নেই।

বাদী উল্লেখ করেন গত ৯ জুন সকাল আনুমানিক সাড়ে ৮ টার সময়  ১নং আসামী সহ অন্যান্য আসামীগণ তার মেয়েকে মারপিট করে এবং আসামীগন বলে যে তুই এখনও মরিস নি, তুই মরলে আমরা বেঁচে যাই। তাদের চাপের কারনে সে আত্মহত্যার জন্য প্ররোচিত হয়ে তার মেয়ে  আসামীর শয়ন ঘরে প্রবেশ করে বিষপান করে মুমূর্ষু  অবস্থায় স্থানীয়  লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক গণ তাকেরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।  চিকিৎসাকালীন অবস্থায় ১০জুন  সকাল সাড়ে ৮ টার দিকে  তার  মৃত্যু হয়।

রাজশাহী রাজপাড়া থানায় অভিযোগ করে লাশের ময়না তদন্ত শেষে লাশ নিয়ে বাড়ি ফিরে আসার পথে তানোর পৌছালে স্বামী গোলাম মোস্তফা স্ত্রীর লাশবাহী  গাড়ী থেকে কৌশলে পালিয়ে যায়। এ দিকে লাশের গাড়ি উপজেলার নিশ্চিন্তপুর মোড় পার হলে গোলাম মোস্তফার আত্মীয় কয়েকজন  মোটরসাইকেল নিয়ে গাড়ীর পথ রোধ করে গাড়ী থেকে মোস্তফার মা ও ছোট ছেলে সন্তান সহ নিহত গৃহবধুর সোনা গহনা ছিনিয়ে নিয়ে যায়। পরে  বিষয়ে  গৃহবধূর স্বামী গোলাম মোস্তফা,তার বাবা মোঃ আঃ

সালাম ও মা  রাহেলা বেগম  কে আসামী করে একটি আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করেছেন নিহত গৃহবধূর পিতা মজিবুর রহমান চৌধুরী। এই বিষয়ে জানতে সাপাহার থানায় ফোন করলে সাপাহার থানার অফিসার ইনচার্জ সংবাদ চলমানকে বলেন আমরা ঘটনার সাথে জড়িত দের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের কার্যক্রম অব্যহত রেখেছি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button