দূর্গাপুররাজশাহী সংবাদ

দুর্গাপুরে ট্রাকচাপায় নিহত- ১

দুর্গাপুর প্রতিনিধিঃ

রাজশাহীর দুর্গাপুরে ট্রাক চাপায় শান্ত (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত মোটরসাইকেল আরোহী শান্ত রাজশাহীর বাগমারা উপজেলার বাসুবোয়ালিয়া গ্রামের জেকের আলীর ছেলে বলে জানিয়েছেন পুলিশ।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের প্রধান ফটকের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে একটি ট্রাকের সামনে দিয়ে পার হওয়ার সময় ট্রাকটি মোটরসাইকেল আরোহীকে চাপা দেন। রাস্তার পাশে ব্যাটারি চালিত অটোস্ট্যান্ড থাকার কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালককে চাপা দিলে, পথচারীরা মোটরসাইকেল আরোহী যুবককে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। নিহত যুবকের বাড়ি পার্শ্ববর্তী বাগমারা উপজেলায়। আর ঘটনাস্থল দুর্গাপুর উপজেলায়। সেহেতু নিহত যুবকের পরিবারের কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button