মুহুর্তের খবররাজনীতিরাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

স্থানীয় সরকার নির্বাচন,থাকছে না দলীয় কোন প্রতীক ; রাজশাহীতে এলজিইডি প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধিঃ
সব রকম আইনি জটিলতা কাটিয়ে দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তবে এবারের নির্বাচনে দলীয় প্রতীকের পরিবর্তে সাধারণ প্রতীক ব্যবহারের কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী ।বুধবার (২৫ মার্চ) বিকেলে রাজশাহী সিটি কর্পোরেশনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী এ সময় আরো বলেন, স্থানীয় সরকার এই নির্বাচন দ্রুত আয়োজন করতে আন্তরিক। তবে কিছু আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় কিছুটা সময় লাগছে। জাতীয় সংসদে সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো পাস হয়ে আইন আকারে কার্যকর হলে দ্রুত নির্বাচন আয়োজন করা হবে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন অন্তর্বর্তীকালীন সরকার সিটি কর্পোরেশন জেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচন বাতিল করে প্রশাসক নিয়োগের বিধান করেছিল। একই সঙ্গে দলীয় প্রতীক বাদ দিয়ে সাধারণ প্রতীকে নির্বাচনের প্রস্তাব হয়েছে।

এই প্রস্থাব বর্তমান সংসদের বিশেষ কমিটিতে রয়েছে।
মীর শাহে আলম বলেন, সংসদে অধ্যাদেশগুলো পাস হওয়ার পর আইন মন্ত্রণালয়ের ভ্যাটিং শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা নেওয়া হবে। এক মাসের মধ্যেই এসব প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলেও আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, নির্বাচন না হওয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্ত প্রশাসকরাই দায়িত্ব পালন করবেন সরকারের নির্দেশ অনুযায়ি।

এই মত অবস্থায় ওয়ার্ড কাউন্সিলরদের বিষয়ে প্রস্তাব এলে তা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রতিমন্ত্রী রাজশাহী সিটি কর্পোরেশনে পৌঁছালে সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। স্বাগত কালে রাজশাহী সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উৎফুল্ল মেজাজে তাকে বরণ করেন।

প্রতিমন্ত্রী মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জের শাজাহানপুর এলাকায় দীর্ঘদিন ধরে অব্যবহৃত প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু এবং ৮ কোটি টাকার একটি সড়ক দ্রুত সময়ে সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশদেন। যে কোন ধরনের প্রতিকুলতা পেরিয়ে সরকারের ইমেজ ধরে রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button