বিনোদন

বেশ কয়েক মাস পর খোঁজ মিললো বুবলির

সংবাদ চলমান ডেস্কঃ

চিত্রনায়িকা বুবলি বেশ কয়েক মাস ধরেই আড়ালে চলে গেছেন।  না, শুটিং স্পট; না, সোশ্যাল মিডিয়া কোথাও নেই বুবলি। সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন বহু আগেই। বিভিন্নভাবে গণমাধ্যমকর্মীরা বুবলির খোঁজ পাওয়ার চেষ্টা করেও পাননি। এবার নিজেই আড়াল থেকে উঁকি দিলেন নায়িকা।

তবে সামনাসামনি বা কোনো অনুষ্ঠানে নয়। বুবলির খোঁজ মিললো ইনস্টাগ্রামে । সেখানে অনেকদিন পর নতুন ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশন বিহীন এই ছবিতে বুবলিকে কেমন লাগছে তা ভক্তরাই বলতে পারবেন। যদিও এর আগে টুকটাক পোস্ট দিয়েছেন কিন্তু সেসব ছবি নতুন ছিল না।

এদিকে একটি সূত্র বলছে, শাকিবের নতুন কোনো সিনেমাতেই দেখা যাবে না বুবলিকে! তবে এই জুটি ভেঙে যাওয়ার কারণ স্পষ্ট নয়। সুতরাং খবরের আড়ালে আরো অনেক খবর অপেক্ষা করছে তা বলার অপেক্ষা রাখে না।

সম্প্রতি শাকিব খান প্রযোজিত ‘প্রিয়তমা’ ছবি থেকে বাদ পড়লেন বুবলি- এমন খবর মিডিয়ায় এসেছে। কারণ গল্পের কিছুটা পরিবর্তন করা হয়েছে। বিষয়টি জানিয়েছেন ছবির পরিচালক হিমেল আশরাফ বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button