ঠাকুরগাঁরাজশাহীরাজশাহী সংবাদ

পীরগঞ্জে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

লাতিফুর রহমান ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক ভ্যান চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ২০ আগস্ট রাতে উপজেলার ভেলাতৈড় ডাঙ্গী বস্তিতে নিজ বাড়ি থেকেই আবুল হোসেন ৩৯ নামের ঐ ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, ঐ ভ্যানচালক হলেন মৃত আব্দুল বাসেদের ছেলে। পুলিশ জানায়, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তাকে থানায় নিয়ে আসা হয় এবং আজ শনিবার সকালে তার মরদেহ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁওয়ে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় বলেন, থানায় ওই ভ্যানচালকের ভাই আনিছুর একটি ইউডি মামলা করেছেন। তদন্ত করার পরেই জানা যাবে এটি আসলে হত্যা নাকি আত্মহত্যা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button