ঠাকুরগাঁ
ঠাকুরগাঁওয়ে মাটি চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু
লিমন সরকার,ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার করনাই রাজভিটা গ্রামে পায়খানার গর্ত খুড়তে গিয়ে মাটি চাপায় রাসেল নামে এক শ্রমিকের মৃত্য হয়েছে।
আজ (২০ জুলাই) বুধবার দুপুরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাসেল করনাই গ্রামের রবিউলের ইসলামের ছেলে।
পুলিশ জানায়, রাজভিটা গ্রামের নুরুজ্জামানের বাড়িতে পায়খানার গর্ত খুড়ার সময় মাটি চাপা পড়ে রাসেল। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।





