চাপাইনবাবগঞ্জ
পারিবারিক কলহের জেরে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পারিবারিক কলহের জেরে জান্নাতুন (২৩) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (৫ ফ্রেব্রুয়ারি) রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের নাদেরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূ নাদেরাবাদ গ্রামের জয়নালের স্ত্রী।
গোমস্তাপুর থানার উপ পরিদর্শক আজিম জানান, উপজেলার আলীনগর ইউনিয়নের নাদেরাবাদ গ্রামের জান্নাতুন শুক্রবার রাতে নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে। তবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করে থাকতে পারে জান্নাতুন। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।



