খেলাধুলারাজশাহী সংবাদসংবাদ সারাদেশ

ঢাকায় নিউজিল্যান্ড ক্রিকেট দলের আগমন

স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে অংশগ্রহণ করতে সম্প্রতি ঢাকায় পৌঁছেছেন নিউজিল্যান্ড ক্রিকেট দল। আজ মঙ্গলবার দুপুরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

তবে, বিমান বন্দর থেকে তাদের কে সরাসরি যেতে হবে হোটেলে। সেখানে মেনে চলতে হবে ৩ দিনের কোয়ারেন্টিন। বাংলাদেশ দলের ক্রিকেটাররাও এদিন হোটেলে উঠবেন এবং তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। প্রথম দিনেই করা হবে করোনা পরীক্ষা।

বাংলাদেশ দলের ক্রিকেটারদের দুদিনের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে গতকাল। আজ থেকে তারা হোটেলে কোয়ারেন্টিনে থাকা শুরু করবেন। মোট ৫০ জন থাকবেন হোটেল কোয়ারেন্টিনে।

১ সেপ্টেম্বর নাগাদ ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। সিরিজের বাকি চার ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবং সবগুলো ম্যাচই বিকাল ৪ টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button