সংবাদ সারাদেশসারাদেশ
ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালক নিহত
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকের ধাক্কায় জাহান শেখ নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার রুপাপাত ইউপির কলিমাঝি সাইন বোর্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত জাহান শেখ উপজেলার রুপাপাত ইউপির সহস্রাইল এলাকার বাসিন্দা। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
স্থানীয়রা জানান যে, সকালে সহস্রাইল বাজার থেকে ভ্যানে লাকড়ি নিয়ে পার্শ্ববর্তী একটি ইটভাটায় যাচ্ছিলেন জাহান শেখ । পথে উপজেলার রুপাপাত ইউপির কলিমাঝি সাইন বোর্ড এলাকায় পৌঁছলে দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলেই মারা যান ভ্যানচালক ।
বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন যে, ট্রাকের ধাক্কায় জাহান শেখ নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ করছেন পুলিশ।





