সংবাদ সারাদেশ

টাকা চেয়ে না পাওয়ায় বাবাকে বেধড়ক পিটিয়ে আহত করল ছেলে

সংবাদ চলমান ডেস্কঃ

মেহেরপুরে এক পাষন্ড ছেলে টাকা চেয়ে না পাওয়ায় দিনমজুর বাবাকে গাছের ডাল দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেছে। আহত পিতা জমির উদ্দীনকে উদ্ধার করে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।

এ ঘটনায় জমির উদ্দীনের নামে গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের মধ্যপাড়া এলাকায়।

আহত জমির উদ্দিন জানান, ছেলে মিনহাজ আমার কাছে দুই হাজার টাকা দাবি করে। টাকা না থাকায় দিতে পারিনি। পরে সে আমাকে গাছের ডাল দিয়ে বেধড়ক পেটায়। এ ঘটনায় বাদী হয়ে সন্তানের বিরুদ্ধে গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে চেষ্টা চালছে বলে জানিয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button