আন্তর্জাতিক

এক দিনে ইসরায়েলি হামলায় ১৮০ফিলিস্তিনি নিহত

যুদ্ধ বিরতি শেষ হতে না হতেই গাজায় ইসরায়েলি হামলায় ১৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া এ হামলায় আহত হয়েছেন ১ হাজারের মত বেসামরিক মানুষ।

দেশটির কর্তৃপক্ষ জানান, যুদ্ধ বিরতি শেষ হওয়ার পর এখন পর্যন্ত দুই শতাধিক লক্ষ্য বস্তুতে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল।

খান ইউনিস এবং রাফা শহর সহ গাজার উত্তর ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে চলছে হামলা। পাশাপাশি দক্ষিণ গাজার কয়েকটি অঞ্চলে লিফলেট ফেলে ফিলিস্তিনিদের এলাকা ছাড়তে বলে ইসরায়েল। প্রায় দেড় মাস সংঘাতের পর গত সপ্তাহে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল ও হামাস। গত ২৪ নভেম্বর সকাল থেকে কার্যকর হয় ৪ দিনের যুদ্ধবিরতি। এরপর দুই দফায় আরো ৪ দিন যুদ্ধবিরতি বাড়ানো হয়।

নতুন করে যুদ্ধ বিরতির মেয়াদ বাড়ানোর আগেই গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। চলমান আগ্রাসনে নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button