দুর্গাপুরে আন্তজেলা অটো চোরের চক্র ২ টি অটো উদ্ধার
এইচ এম রাশেদ স্টাফ রিপোর্টার:
গত বুধবার ৩ফেব্রুয়ারি দুর্গাপুরে আন্তজেলা অটো চোরের গ্যাং গ্রেফতার ও ২ টি অটো উদ্ধার করেছেন দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, দিনের বেলা রাজশাহীর তেরখাদিয়া ষ্টেডিয়াম এর সামনে থেকে চারঘাট এর শহিদুল একটি ব্যাটারি চালিত অটো চুরি করে দুর্গাপুরের ভাংড়ি ব্যাবসায়ী বাচ্চু এর নিকট বিক্রয় করার জন্য দিয়ে যায়।
বাচ্চু উক্ত চোরাই ব্যাটারি চালিত অটো গাড়ি বিক্রয় এর উদ্দেশ্যে গাড়ির রং পরিবর্তন কালে গোপন সংবাদের ভিত্তিতে বাচ্চু কে চোরাই ব্যাটারি চালিত অটো সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্য মতে পানানগর এর সাইফুল এর বাড়ী থেকে আর একটি চোরাই ব্যাটারি চালিত অটো উদ্ধার করা হয়। জানা যায় যে শহিদুল মোট ০৪ টি অটো বিভিন্ন জায়গা হতে চুরি করিয়া বাচ্চুর মাধ্যমে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় বিক্রি করিয়াছে।
অন্য দুটি অটো উদ্ধার এর চেষ্টা অব্যাহত আছে। পুরো অভিযান প্রক্রিয়া সু যোগ্য পুলিশ সুপার রাজশাহী মহোদয় এর নির্দেশনায় দুর্গাপুর থানার দক্ষ এস আই, এএসআই গন পরিচালনা করেন।


