দূর্গাপুররাজশাহীরাজশাহী সংবাদ

বিতর্কিত ব্যক্তিকে বাদ দিয়ে নবযাত্রা প্রেসক্লাবের পুর্ণ কমিটি

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর দুর্গাপুর উপজেলার সাংবাদিকদের প্রাণের সংগঠন দুর্গাপুর নবযাত্রা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে পুনরায় সভাপতি হিসেবে জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক হিসেবে জিএম কিবরিয়া নির্বাচিত হয়েছেন। 

২২ এপ্রিল (শুক্রবার) এক জরুরী সভায় সরাসরি ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও নতুন ভাবে সিনিয়র সহ- সভাপতি হিসেবে শাহীন আলম, সহ- সভাপতি আল আমিন, ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে শারমিন পলীকে নির্বাচিত করা হয়েছে। 

উল্লেখ্য গত ২০ এপ্রিল (বুধবার) আরেক জরুরী সভায় সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মায়ার বিরুদ্ধে সাধারণ সদস্যরা শৃঙ্খলা ভঙ্গ, ক্লাবের সদস্যদের সাথে অসদাচরণ ও নানাবিধ অনিয়মের অভিযোগ উত্থাপন করেন।

সভায় কণ্ঠ ভোটের মাধ্যমে এবং একযোগে হাত তুলে সর্ব সম্মতিক্রমে সাধারণ সম্পাদক ও সাধারণ সদস্য পদ থেকে মোফাজ্জল হোসেনকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত হয়। এতে সংকট তৈরী হলে তা নিরসনের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button