অবশেষে রাজশাহীর মাছরাঙ্গা টিভির সাবেক রিপোর্টার রাব্বানী কারাগারে
নিজস্ব প্রতিবেদকঃ
এক কলেজ ছাত্রীর যৌন নিপীড়ন মামলায় মাছরাঙ্গা টেলিভিশনের সাবেক রিপোর্টার গোলাম রাব্বানিকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। জানাগেছে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার জিআর-২০/২০২৬, ১৬৫৬০/২৬) গোলাম রাব্বানীর নামে মামলা রজু হয়।এর পরে তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে
গত ২০ এপ্রিল রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করেন। এই মামলার পুনরায় জামিনের শুনানী শেষে বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শরমিন আকতার গোলাম রাব্বানীর জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
২০ এপ্রিল বিকেলে গোলাম রাব্বানীকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। সেই দিন থেকে অদ্যাবদি গোলাম রাব্বানী কারাগারে রয়েছে।উল্লেখ, গত ৩ মার্চ এক নারী যৌন নিপীড়নের দায়ে গোলাম রাব্বানীকে আসামী করে চন্দ্রিমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০২ (সংশোধিত-৩) এর ১০ ধারায় একটি মামলা (মামলা নং- ০৩, তাং- ৩ মার্চ ২০২৬) দায়ের করে। পরবর্তীতে গোলাম রাব্বানী হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জন্য জামিন লাভ করে, যার রেফারেন্স নম্বর-১৬৫৫০/২৬, ০৯/০৩/২০২৬)। এরপর গত ২০ এপ্রিল তিনি রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
মামলার বাদী সেই কলেজ ছাত্রী সংবাদ চলমান কে বলেন এই মামলায় তার সর্বোচ্চ শাস্তি হবে। কারন তিনি পুর্বেও বিভিন্ন নারীর সাথে বিভিন্ন অসামাজিক অসৌজন্য মূলক আচরণ করেছেন। তিনি আরো বলেন অনেক শিক্ষার্থী সম্মানের কথা চিন্তা করে কোন অভিযোগ ছাড়াই কৌশলে সরে গেছেন। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় অনেক অভিযোগ জেনেও অজ্ঞাত কারনে নিশ্চুপ ছিলেন।





