সংবাদ সারাদেশসারাদেশ

বাসচাপায় এক নারী নিহত

হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জে বাসচাপায় শাহিদা বেগম নামে ৫০ বছর বয়সী এক নারী নিহত হয়েছে। এ সময় সড়ক আটকে বিক্ষোভ করেন বিক্ষুব্ধরা।

শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার দেবপাড়া ইউনিয়নের আইনগাঁও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শাহিদা উপজেলার সদর ঘাট গ্রামের আব্দুন নুরের স্ত্রী। 

স্থানীয়দের বরাত দিয়ে শেরপুর হাইওয়ে থানার ওসি পরীমল চন্দ্র দেব জানান যে, সকালে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বদরদী গ্রামে বোনের বাড়িতে যাচ্ছিলো শাহিদা। আইনগাঁও এলাকায় মহাসড়ক পার হওয়ার হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই মারা যান। পরে মহা সড়ক অবরোধ করেন উত্তেজিত জনগন। এ সময় প্রায় আধা ঘণ্টা মহা সড়কে যান চলাচল বন্ধ হয়ে থাকে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button