বগুড়াসংবাদ সারাদেশ

বগুড়ায় আপন চাচার হাতে ভাতিজা খুন

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে আপন চাচার হাতে খুন হয়েছে এক কিশোর। এ ঘটনায় সোমবার রাতে থানায় মামলা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার দেউলী ইউপির কৃষ্ণপুর (মধুপুর) গ্রামে চাচা সাইফুলের হাতে মারপিটের শিকার হয় ভাতিজা মাহতাব আলী। পরে আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মাহতাব আলী ওই এলাকার জিয়াউল হকের ছেলে ও স্থানীয় রহবল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

এ ব্যাপারে নিহতের আরেক চাচা দুলা ফকির বলেন, আমার ছোট ভাই সাইফুল আমাকেও মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে। তার দখলকৃত ৪ শতক জমির কাগজপত্র দেখতে চাওয়ায় আমার ভাতিজাকে মারপিট করে হত্যা করে সাইফুল ও তার লোকজন।

শিবগঞ্জ থানার ওসি এস এম বদিউজ্জামান বলেন, তার পরিবারের লোকজন এসে থানায় মামলার দায়ের করেছেন বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button