জয়পুরহাটসংবাদ সারাদেশ

জয়পুরহাটে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে-নিহত ১

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত ওই মোটরসাইকেল আরোহীর নাম ওয়াহেদ। রোববার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে জয়পুরহাট পৌর শহরের হারাইল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওয়াহেদ জয়পুরহাট সদর উপজেলার হিচমী মণ্ডল পাড়া গ্রামের আব্দুল জব্বার মণ্ডলের ছেলে।

জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, জয়পুরহাট শহর থেকে ওয়াহেদ মোটরসাইকেলে হিচমী মণ্ডল পাড়াতে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে জয়পুরহাট-বগুড়া সড়কের হারাইল মোড় এলাকায়  সামনে থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওয়াহেদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা আধুনিক জেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button