ব্যাটারি বেলাল থেকে অন্ধকার রাজ্যে প্রবেশ
নিজস্ব প্রতিবেদকঃ
পুরাতন ব্যাটারির কারবার থেকে রাজধানী ঢাকায় তৈরি করেছেন ব্যাটারির ফ্যাক্টরি। রাজশাহী শহর থেকে রাজধানী ঢাকা পর্যন্ত সকল চুরি ছিনতাই হওয়া ব্যাটারি শেষ পর্যন্ত বেলালের দরবারে পৌছেযায়।তবে এসবের কলকাঠি তিনি তাহেরপুরে বসেই নাড়েন। মুঠো ফোনে দেশ জুড়ে বিশাল সিন্ডিকেটের নিয়ন্ত্রণ এই ব্যাটারি বেলালের হাতে। পুঠিয়া,দুর্গাপুর,বাগমারা নলডাঙ্গার মধ্যস্থান তাহেরপুরে দরবেশ বাবার রুপ ধরে বসে রাজশাহী অঞ্চলের অন্ধকার জগতের এক অংশের অলিখিত পিতা যেন তিনি।
ব্যাটারি বেলাল ঘিরে দীর্ঘ অনুসন্ধানে বেরিয়ে এসেছে সব লোম হর্ষক কাহিনী। নিজের নিরাপত্তা ও অপরাধ রাজ্য ক্লিন রাখতে পরিবার কে রাজধানীতে আলিশান জীবন যাপন করার ব্যবস্থা করে দিয়েছেন কিছুদিন পুর্বে। সুত্র বলছে অবৈধ পথে আসা কালো টাকা দিয়ে তিনি প্রশাসন থেকে শুরুকরে কিছু নাম মাত্র সাংবাদিক পর্যন্ত তিনি পুষেন। সন্দেহের দৃষ্টি ভিন্নদিকে নিতে মাঝে মধ্যে লোক দেখানো সেবা মুলক কাজের জন্মদেন। ব্যাটারি বেলালের একজন ঘনিষ্টজন জানান ব্যাটারি বেলালের নেটওয়ার্ক দেশেই সীমাবদ্ধ নয়। ব্যাটারির ব্যবসার আড়ালে অন্য দেশের সাথেও লেনদেন আছে তার সেটির তথ্য কারো নজরে নেই।
ব্যাটারি বেলালের মনোরঞ্জন করার জন্য রয়েছে অসংখ্য সুন্দরী নারী এরই মাঝে তাদের সাথে অন্তরঙ্গ মহুর্ত নিয়ে কথা বলার দুটি কল রেকর্ড এসেছে সংবাদ চলমানের হাতে। সম্প্রতি সময়ে রাজশাহীর গ্রান্ড রিভার ভিউ নামের একটি বিলাশ বহুল হোটেলে একটি সুন্দরী নারীর সাথে তাকে দেখাগেছে প্রেম আলাপ মগ্নে যার ভিডিও সংরক্ষনে রয়েছে। এমন কয়েক ডজন নারী নিয়ে ফুর্তি করার অভিযোগ তার বিরুদ্ধে টানটান।
তাহেরপুর অঞ্চলে বাস করে রাজধানী পর্যন্ত অপরাধ রাজ্য চালানো বেলালের বিরুদ্ধে কয়েকশ বিঘা অবৈধ পুকুর খননের অভিযোগ রয়েছে। নিজের পোষা অন্ধকার রাজ্যের সদস্য লেলিয়ে দিয়ে চুক্তির মাধ্যমে আবাদি জমি পুকুরে পরিনত করেন এই ব্যাটারি বেলাল বাহিনীর সদস্যরা। অভিযোগ রয়েছে পুর্বে বাগমারার আওয়ামী লীগের সংসদ আবুল কালাম আজাদ,পুঠিয়া দুর্গাপুরের প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা পর্যন্ত এই ব্যাটারি বেলালের ভক্ত হয়ে তার নির্দেশ পালন করতেন। এর শতভাগ প্রমান মিলেছে ২০২৪ সালের ৫ আগস্ট এরপরে। সংসদ আবুল কালাম আজাদ ও প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা দুর্গাপুর উপজেলার উজালখলসি আড়োইল বিলে জোরকরে শুরু করা অবৈধ প্রজেক্ট সম্পন্ন ব্যাটারি বেলালের নিয়ন্ত্রণে। ব্যাটারি বেলালের ইশারায় সেখানে প্রশাসন পর্যন্ত এখনো নিরব।
সুত্রটি আরো বলেন রাজশাহী ঢাকা থেকে শুরু করে ব্যাটারি বেলালের কালো অর্থে কেনা কয়েক কোটি টাকার সম্পদের তথ্য রয়েছে। নারী লোভী বেলাল কিছু জায়গায় গোপনে সেই জায়গাতে নারীদের নিয়ে ফুর্তির আসর বসায়। তার কালো অর্থের দাপটে সব হালাল করে নেন > চ ল বে





