রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- বালিকা (অনূর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার ২৪ আগস্ট সকাল ১১টায় রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর। তিনি নিজে উপস্থিত থেকে টুর্নামেন্ট টির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহফুজুল আলম লোটন, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি ডাবলু সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জিয়াউল হক। অনুষ্ঠান টি আয়োজনে রয়েছে রাজশাহী বিভাগীয় প্রশাসন এবং সহযোগিতায় রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button