নওগাঁরাজশাহী সংবাদ

সাপাহারে ট্রাক চাপায় স্বেচ্ছাসেবীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহার আম বাজারে ট্রাকের চাপায় মোস্তাফিজুর রহমান (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত মোস্তাফিজুর উপজেলা সদরের মরাপুকুর মহল্লার ধলুর ছেলে। তিনি পেশায় ওয়ার্কশপ মিস্ত্রি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলো’র সামনে আম বাজারে প্রতিদিনের ন্যায় মোস্তাফিজুর রাস্তায় যানজট নিরসনে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছিলো। ঘটনার সময় একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে পড়ে গেলে অপর একটি ট্রাক তাকে চাপা দেয়। এসময় তার মাথার উপর দিয়ে ট্রাকের চাকা চলে গেলে ঘটনাস্থলেই মোস্তাফিজুর প্রাণ হারায়।

সাপাহার থানার (ওসি তদন্ত) আল মাহমুদ জানায়, বগুড়া-ট-৫৭০২ নম্বর ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button