রাজশাহী সংবাদ

আর এম পি এর অভিযানে মোট আটক ৫১ জন ও মাদকদ্রব্য উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

৩০/১০/২০২০ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৫১ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-০৫ জন, রাজপাড়া থানা-০৬ জন, চন্দ্রিমা থানা-০৪ জন, মতিহার থানা-০৩ জন, কাটাখালী থানা-০৮ জন, বেলপুকুর থানা-০৩ জন, শাহমখদুম থানা-০৪ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, পবা থানা-০৮ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৪ জন, দামকুড়া থানা-০৪ জন ও ডিবি পুলিশ-০১ জনকে আটক করে।

যার মধ্যে ২১ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৮ জন গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) শ্রী জিতু কুমার দাস (৩৫)কে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ (১) মোসাঃ জরিনা বেগম (৫২)কে ৬.৫০ গ্রাম হেরোইন সহ আটক করে।

চন্দ্রিমা থানা পুলিশ (১) মোঃ শওকত আলী (২০), (২) মোঃ মেহেদী হাসান @ সিহাব (২০)দ্বয়কে ১৪ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। মতিহার থানা পুলিশ (১) মোঃ লালন (২৬)কে ১০ গ্রাম হেরোইন ও ০৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। কাটাখালী থানা পুলিশ (১) মোঃ হেলাল উদ্দিন(৩০)কে ৫.২৫ গ্রাম হেরোইন সহ আটক করে।

বেলপুকুর থানা পুলিশ (১) মোঃ সাব্বির হোসেন (২৩), (২) মোঃ সাগর ইসলাম (১৮)দ্বয়কে ৫০ গ্রাম গাঁজা সহ আটক করে। এয়ারপোর্ট থানা পুলিশ (১) মোঃ মুরাদ (৩৫)কে ০১ বোতল ফেন্সিডিল সহ আটক করে। পবা থানা পুলিশ (১) মোঃ আফাজ উদ্দিন (২৫)কে ২০ গ্রাম গাঁজা সহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ (১) মোঃ জাফর আহম্মেদ @ সুমন (৪৬)কে ৬.৫ গ্রাম হেরোইন ও ০৭ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে ও ডিবি পুলিশ (১) মোঃ আশরাফ হোসেন(৬০)কে ১০০ গ্রাম গাঁজা ও ০৩ বোতল ফেন্সিডিল সহ আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button