রাজশাহীতে যুবকের পা কেটে নির্মম ভাবে হত্যা
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীতে এক যুবকের পা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (১৬ জুলাই) ফজর নামাজের পরপরই জেলার পবা উপজেলার দামকুড়া থানাধীন মুরারীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. নুরুল ইসলাম (৪৫)। সে ঐ এলাকার বাসিন্দা পাতান আলীর ছেলে ৷
স্থানীয়রা জানান, সকালে ফজরের নামাজ পড়ে বাসায় ফিরছিলেন নুরুল ৷ পথিমধ্যে দুবৃর্ত্তরা তাকে ধাওয়া দিয়ে পেছন থেকে ধারালো হাসুয়া দিয়ে কোপ দেয় ৷ এতে তার এক পা বিচ্ছিন্ন হয়ে যায় ৷ এবং পরে তার আরেক পা জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে মৃত যুবকের পরিবার আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।
দামকুড়া থানার ওসি মাইনুল বাশার বলেন, এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের দ্রুত খুজে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি ।





