যশোরসংবাদ সারাদেশ

যশোরে ট্রাক চাপায় দুই জনের মৃৃত্যু

যশোরের মনিরামপুর উপজেলায় বেপরোয়া গতির ট্রাক চাপায় এক পথচারী সহ দুই জন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে যশোর-চুকনগর মহাসড়কের বাঁধাঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাঁধাঘাটা গ্রামের বাসিন্দা আব্দুর রহমান ও দুর্ঘটনাকবলিত ট্রাকচালকের সহকারী। তার নাম পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে যশোর থেকে চুকনগর যাচ্ছিল একটি পানির ট্যাংকি ভর্তি ট্রাক। ট্রাকটি মনিরামপুরের বাঁধাঘাটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই পথচারী আব্দুর রহমান এবং ট্রাক চালকের সহকারী মারা যান।

মনিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুন বলেন, মনিরামপুরের বাঁধাঘাটা এলাকায় ট্রাক চাপায় দুই জন মারা গেছেন, এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button